Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

চীনে এপেক সম্মেলন চলাকালিন ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

30a5a8a2e5c8e822332e5eef15b938ee 6afec42e9de2dWeb Popup (3)

চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করছেন, সম্মেলনে বক্তব্য চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, চীনের শেনজেনে সম্মেলনের এক অধিবেশনে এক নারী মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। সে সময় চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায় ট্রাম্পকে। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়, সম্মেলনে ঘুমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে লিখেছে, ‘বিশ্ব তাঁকে নিয়ে হাসছে।’ এ ছাড়া সাধারণ ব্যবহারকারীরাও নানা তির্যক মন্তব্য করে ট্রাম্পের সমালোচনা করছেন।

তবে সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির অন্য ভিডিওগুলোতে তাঁকে বেশ সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। একটি ভিডিওতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করে ট্রাম্প বলেন, আয়োজনটি ছিল অসাধারণ এবং আগের রাতটি ছিল অবিশ্বাস্য। এ ছাড়া সংবাদমাধ্যম আরটির প্রকাশিত আরেকটি ভিডিওতে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগ্রহ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কথা বলতে গিয়ে এটিকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)