সর্বশেষ

মোদির কাছে ক্ষমা চাইল মেটা

0eEOQO2wRYxkrv4vgM71knvnXRJoY6pwf5KB7nSJWeb Popup (3)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তা সাময়িকভাবে ব্লক করার ঘটনায় দেশটির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে মেটার চিফ গ্লোবাল অফিসার জোয়েল কাপলান এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ জুলাই প্রশ্নফাঁস রোধে কড়া পদক্ষেপের বিষয়ে ভারতীয় যুবসমাজের উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী মোদির একটি ফেসবুক পোস্ট প্রায় পাঁচ ঘণ্টার জন্য ব্লক করে রাখা হয়। এ ঘটনার পর মেটাকে কঠোর বার্তা দেয় ভারতের তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে ভারতে মেটাকে দেওয়া বিশেষ আইনি সুরক্ষা (স্ট্যাটিউটরি ইমিউনিটি) প্রত্যাহার করা হতে পারে। সংসদীয় কমিটির এই কঠোর হুঁশিয়ারির পরই মেটার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারতে এসে মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকে বসে।

এর আগে প্রতিষ্ঠানটি বিষয়টিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসেবে ব্যাখ্যা করলেও ভারত সরকার সেই যুক্তি অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বৈঠকে মেটার গ্লোবাল চিফ নিশ্চিত করেন যে ভুলবশত পোস্টটি সীমাবদ্ধ করা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই বৈঠকে শিশু ও নারীদের নিয়ে আপত্তিজনক আধেয় বা কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup