সর্বশেষ

হুথিদের ভয়ে গতিপথ বদলালো সৌদির ৬ সুপারট্যাংকার

Jhfgfd.webphitjiWeb Popup (3)

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকির মুখে এডেন উপসাগর ও লোহিত সাগর এড়িয়ে নিজেদের গতিপথ পরিবর্তন করেছে সৌদি পতাকাবাহী ছয়টি সুপারট্যাঙ্কার। এশিয়া থেকে ফেরা বিশাল আকৃতির এই খালি জাহাজগুলো এখন পরিচিত রুট এড়িয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। এলএসইজি ও মেরিনট্র্যাফিকের মতো জাহাজ-ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে এই সুপারট্যাঙ্কারগুলো একসঙ্গে সারিবদ্ধভাবে যাত্রা করছিল। সাধারণত এশিয়া থেকে ফেরার পথে এসব জাহাজ বাব আল-মানদেব প্রণালি হয়ে দক্ষিণ লোহিত সাগর পাড়ি দিয়ে থাকে। কিন্তু বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সৌদি ট্যাঙ্কারগুলো সেই পরিচিত পথটি পুরোপুরি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি তাদের জাহাজে হামলা চালানো শুরু করেছে। এসব ঘটনার জেরে বাণিজ্যিক নৌচলাচল হুমকির মুখে পড়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের দাবি—তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সৌদি আরবের দীর্ঘস্থায়ী অবরোধের পাল্টা জবাব হিসেবেই তারা সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup