Long Popup (2)
সর্বশেষ

হঠাৎ বিকল ইঞ্জিন, জঙ্গলে বিমানের জরুরি অবতরণ

PlaneProbashircityWebPopupUpdate

মাঝ আকাশে হঠাৎ কাজ করা বন্ধ করে দিল উড়োজাহাজের ইঞ্জিন। নিচে বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তর আর কেবলই ঝোপঝাড়। ঠিক এমন এক ভয়ংকর মুহূর্তে পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একটি ছোট উড়োজাহাজের যাত্রীরা। যুক্তরাষ্ট্রের আলাস্কার গহিন বুনো পরিবেশে এমন শ্বাসরুদ্ধকর জরুরি অবতরণের ঘটনা ঘটেছে, যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঘটেছে আলাস্কার ব্রুকস রেঞ্জ এলাকায়। রাইট এয়ার সার্ভিসের একটি ফ্লাইট কোল্ডফুট থেকে অ্যানাকট্যুভাক পাসের দিকে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ করেই উড়োজাহাজটির ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে। কোনো উপায় না দেখে পাইলট বাধ্য হয়ে ব্রুকস রেঞ্জের ঝোপঝাড় পূর্ণ দুর্গম এলাকায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করান। উড়োজাহাজে থাকা ব্রেট ফিলিপি নামের এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অত্যন্ত এবড়োখেবড়ো মাটিতে তীব্র ঝাঁকুনির মধ্য দিয়ে উড়োজাহাজটি মাটির ভেতর কিছুটা দেবে গিয়ে থেমে যায়। এরপর আতঙ্কিত যাত্রীরা একে একে নিরাপদে বেরিয়ে আসেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা এক প্রকার অলৌকিকই বলা চলে। খবর পেয়ে দুটি উদ্ধারকারী হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সবাইকে উদ্ধার করে পুনরায় কোল্ডফুটে নিয়ে যায়। সেখান থেকে তাদের ফেয়ারব্যাংকস শহরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate