Long Popup (2)
সর্বশেষ

ক্রাউন প্রিন্সের জরুরি আমন্ত্রণে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Pakistani PM to visit Saudi Arabia within 48 hours at urgent invitation ofProbashircityWebPopupUpdate

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে জরুরি সফরে রিয়াদ যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার দুপুরে জিও নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরে শাহবাজ শরিফ সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক বৈঠকের পরপরই শাহবাজ শরিফের এই আকস্মিক সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে আর্থিক সহযোগিতার বিষয়টি এই আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে থাকছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি। এ ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব দেশে ফিরেই এই প্রতিনিধিদলে যুক্ত হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate