সর্বশেষ

রাতের আঁধারে মসজিদে আগুন, ঘটনা কী?

MosqueWeb Popup (3)

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ ঘটনাটিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে সন্দেহ করছে এবং তদন্ত শুরু করেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে যে ভবনটিতে মসজিদ স্থাপন করা হয়েছিল, সেটি আগে একটি গির্জা ছিল। আগুন লাগার পর দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পুরো ভবন পুড়ে যায়।

উদ্ধারকর্মী দলের সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো ভবন ধ্বংস হয়ে গেছে এবং এটি আর কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না। সৌভাগ্যবশত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন নেভাতে উদ্ধারকর্মীরা রাতভর কাজ চালিয়ে যান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স জানান, এ ঘটনাকে সন্দেহজনক অগ্নিসংযোগের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এর পেছনে কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup