Long Popup (2)
সর্বশেষ

ঘুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ১৮ মিনিট চক্কর খেল উড়োজাহাজ

Atr aircorsica v2ProbashircityWebPopupUpdate

ফ্রান্সের করসিকা দ্বীপের আকাশে যাত্রীবাহী একটি উড়োজাহাজ প্রায় ১৮ মিনিট ধরে চক্কর দিতে থাকে, অবতরণের অনুমতির অপেক্ষায়। পাইলট বারবার রেডিও বার্তা দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, বিমানবন্দরের একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার তখন ঘুমিয়ে ছিলেন। তাঁকে জাগাতে অগ্নিনির্বাপণ বাহিনী ও পুলিশকে ডাকতে হয়।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। প্যারিস থেকে ছাড়ার পর এয়ার করসিকার এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি করসিকার রাজধানী আজাক্সিওর নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষে সাড়া না পেয়ে পাইলট প্রথমে বিকল্প বিমানবন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নেন।

উড়োজাহাজের পাইলট এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। তিনি জানান, পরিস্থিতি যাত্রীদের কাছে আতঙ্কের না হয়ে বরং মজার ঘটনা মনে হয়েছিল, সবাই শান্ত ছিলেন।

ফ্লাইটটি আগেই এক ঘণ্টা দেরি করেছিল। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ ব্যর্থ হলে গ্রাউন্ড স্টাফরা চেষ্টা করে সেখানে পৌঁছাতে। কিন্তু নিরাপত্তা প্রটোকলের কারণে তাঁদের দেরি হয়। অবশেষে টাওয়ারে গিয়ে দেখা যায়, কন্ট্রোলার ডেস্কেই ঘুমিয়ে আছেন। জেগে উঠে তিনি রানওয়ের বাতি জ্বালান এবং উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেন। সৌভাগ্যবশত, কোনো বিপত্তি ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে।

ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে কন্ট্রোলার দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়েছিলেন তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। এর আগে ফরাসি ট্রাফিক কন্ট্রোলাররা অতিরিক্ত চাপ, কর্মপরিবেশ ও মজুরি সংক্রান্ত সমস্যার কারণে মানসিক অবসাদ ও ক্লান্তির অভিযোগ তুলেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate