Long Popup (2)
সর্বশেষ

প্রাণহানির শঙ্কায় বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

প্রাণহানির শঙ্কায় বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খানProbashircityWebPopupUpdate

সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। এর পর থেকেই সালমান খানের জীবন নিয়ে শঙ্কায় চিন্তিত পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার নিজের প্রাণ বাঁচাতে ২ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান।

ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

শুধু তা-ই নয়, তার দাবি, ইতোমধ্যেই বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, নিজের নিরাপত্তা আরো জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান প্যাট্রল এসইউভি আমদানি করলেন ভাইজান। অভিনেতার কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেট ভেদ করতে পারবে না, এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার।

এই গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি।

চলতি বছরেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ করেছিল এই গ্যাংয়ের সদস্যরা। এবার বাবা সিদ্দিকির খুন, তারপর বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আবারও সালমান খানের নামে হুমকির চিঠি। একের পর এক ঘটনায় সালমান খানের জীবনশঙ্কা চেপে বসেছে সবার মনে। রীতিমতো আতঙ্কে রয়েছেন খোদ সালমান খানও।ব্যাপক নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate