সর্বশেষ

বিকাল ৫ টায় হিরো আলমের জানাজা!

Hero alam announces his funeral tomorrowWeb Popup (3)

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘জানাজার’ ঘোষণা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। কয়েক মাস ধরে তিনি স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। এর মধ্যেই তিনি অভিযোগ করেন, রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।

Hero alom 20250812211356

গত ৭ আগস্ট সকালে হিরো আলম ফেসবুকে একাধিক পোস্টে এই অভিযোগ তোলেন। এর কিছু পরেই রিয়া মনি প্রকাশ্যে জানান, তিনি ইতিমধ্যেই হিরো আলমকে তালাক দিয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ১২ আগস্ট হিরো আলম তার ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন— “রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল, তা মেনে নিতে পারলাম না।”

তিনি আরও উল্লেখ করেন, “রিয়া মনিকে কত ভালোবাসি— আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।” এ পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup