সর্বশেষ

দেশে ইন্টারনেট চালু, ফেসবুক খুলবে যেদিন

দেশে ইন্টারনেট চালু, ফেসবুক খুলবে যেদিনProbashircityWebPopupUpdate

সারাদেশে পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। বন্ধ ছিল বাসা-বাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। গতকাল বুধবার রাত থেকে বাসা-বাড়িতেও ইন্টারনেট সেবা চালু হয়।

এর আগে, বুধবার বিকেল আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে।

সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে, যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো। তবে ফেসবুকসহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ব্রডব্যান্ডের পর ফোরজি সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। তারপর রোববার মোবাইলে ফোরজি সেবা চালু করা হবে।

 

আরও দেখুন :

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate