Long Popup (2)
সর্বশেষ

চার বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

ডলারের দর বাড়ানোর পর বাড়ল রেমিট্যান্সProbashircityWebPopupUpdate

দেশে বৈশ্বিক নানা সংকটের মধ্যে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসী আয়। সদ্যবিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, জুন মাসে রেমিট্যান্স এসেছে ২.৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে।

এদিকে সদ্যবিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩.৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। রেমিট্যান্স পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এছাড়া গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate