সর্বশেষ

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬০ কোটি ডলার জরিমানা

$600 million fine for illegal layoffsProbashircityWebPopupUpdate

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার জাতীয় বিমানসংস্থা কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬০ কোটি টাকা) জরিমানা করেছে দেশটির আদালত।

সোমবার দেওয়া এ রায়ে কোভিড-১৯ মহামারির সময় অবৈধভাবে চাকরি হারানো এক হাজার আটশ’ বিমানবন্দর কর্মীর পক্ষে পাঁচ বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল। খবর—এএফপি।

সিডনিভিত্তিক সংবাদমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার ফেডারেল বিচারপতি মাইকেল লি রায়ে বলেন, এ ধরনের জরিমানা যেন কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের জন্য একটি ‘প্রকৃত প্রতিবন্ধক’ হিসেবে কাজ করে, যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায়।

২০২০ সালের আগস্টে কোভিড লকডাউনের সময় কোনো ভ্যাকসিন না থাকার পরিস্থিতিতে কোয়ান্টাস কর্মী ছাঁটাই ও আউটসোর্সের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আদালত রায় দেয়, সংস্থাটি বাণিজ্যিক বাধ্যবাধকতার কথা বলে অবৈধভাবে পদক্ষেপ নিয়েছে। এ মামলায় কোয়ান্টাসের আপিলও খারিজ হয়।

বর্তমানে কোয়ান্টাস তাদের সুনাম পুনরুদ্ধারের চেষ্টা করছে। গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালে সংস্থার নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন ভ্যানেসা হাডসন। তিনি সাবেক সিইও অ্যালান জয়েসের স্থলাভিষিক্ত হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate