Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশিসহ আটক ৬

1 msr1kpg0vv778ngCity

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে গড়ে তোলা অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এই অভিযানে তিন বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। গত ১২ আগস্ট বিকেল ৩টার দিকে সেলাঙ্গরের সেরি কেমবাঙ্গান এলাকার তামান সেরদাং পারদানায় জেআইএমের পুত্রজায়া সদর দপ্তরের বিশেষ কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

2

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, জনসাধারণের দেওয়া গোপন তথ্য ও দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই সুবিধাজনক দোকানের (কনভিনিয়েন্স স্টোর) পেছনে পরিচালিত জুয়ার আসরটিতে হানা দেওয়া হয়। অভিযানে আস্তানার কথিত তত্ত্বাবধায়ক হিসেবে এক নারীকে আটক করা হয়। এ ছাড়া আটক করা হয় তিন বাংলাদেশি ও দুই ইন্দোনেশীয় নাগরিককে। ২০ থেকে ৪৫ বছর বয়সী এই বিদেশিদের কাছে মালয়েশিয়ায় অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথিপত্র ছিল না এবং আটক নারী নির্ধারিত সময়ের বেশি সময় ধরে দেশটিতে অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্তৃপক্ষের নজর এড়াতে গত চার মাস ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত সেখানে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আটটি ট্যাবলেট, একটি ইন্দোনেশীয় পাসপোর্ট, একটি এসপিএলপি নথি, ব্যবসায়িক লাইসেন্সের অনুলিপি এবং একটি জুয়ার ভাউচার জব্দ করা হয়েছে। আটক ওই নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবস্থান করার অভিযোগে এবং বাকিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকার কারণে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তে সহায়তার জন্য এক মালয়েশীয় ও এক পাকিস্তানি নাগরিককেও ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate