সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ প্রবাসী আটক

9 20260722Web Popup (3)

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত একটি যৌথ অভিবাসনবিরোধী অভিযানে ৩২ জন বাংলাদেশিসহ মোট ১০৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) রাতে এই ধরপাকড় চালানো হয়। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা এবং অবৈধভাবে কাজ করার দায়ে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাত আটটার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় সেখানে কর্মরত বিদেশি কর্মীদের পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমতিপত্র যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নথিপত্রে নানা ধরনের অসংগতি ও অনিয়ম ধরা পড়ায় ১৮ থেকে ৪৯ বছর বয়সী এই ১০৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৩২ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ১৬ জন, নেপালের ১৫ জন, ইন্দোনেশিয়ার ১২ জন ও ভারতের ৪ জন পুরুষ নাগরিক রয়েছেন। এর পাশাপাশি মিয়ানমারের তিনজন, ইন্দোনেশিয়ার দুজন এবং নেপালের দুজন নারীও আটক হয়েছেন। জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্তের জন্য আটক সবাইকে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup