সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযানে ৪ বাংলাদেশিসহ ৪৫ প্রবাসী আটক

45 expatriates, including 4 Bangladeshis, arrested in Malaysia raidProbashir city Popup 19 03

মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই এলাকায় ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান ‘অপস সাপু’–তে ৪ বাংলাদেশিসহ মোট ৪৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা জানায়, ঝুঁকি বিশ্লেষণ ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ভোর ১টা ০৫ মিনিটে অভিযান শুরু হয়। অভিযানে এনফোর্সমেন্ট শাখার ২৭ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় সেনাই এলাকার একাধিক আবাসিক ভবন ও দোকানঘরে তল্লাশি চালানো হয়।

আটকদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান এবং অনুমোদিত সময়সীমা অতিক্রম করে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তদন্তের স্বার্থে আটক সবাইকে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসন ও নথিবিহীন অবস্থান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03