সর্বশেষ

বাংলাদেশিসহ ৯৬ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Malaysia deports 96 migrants, including BangladeshisWeb Popup (3)

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসনবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৯৬ জন নাগরিককে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর—কেএলআইএ-১ ও কেএলআইএ-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রত্যাবাসনকৃতদের মধ্যে ৮২ জন পুরুষ, ১৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তারা বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপাইনের নাগরিক বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সবাই আইনানুগ প্রক্রিয়ায় নির্ধারিত সাজা ভোগ শেষে প্রত্যাবাসনের আওতায় এসেছেন।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, প্রত্যাবাসনের সময় প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি নিশ্চিত করা হয়েছে। যেসব অভিবাসীর নিজস্ব পাসপোর্ট ছিল না, তাদের ক্ষেত্রে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি (ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট) সংগ্রহ করা হয়, যাতে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

প্রত্যাবাসন শেষে এসব অভিবাসীর নাম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।

ডিপো তানাহান ইমিগ্রেসেন বেলান্টিকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রত্যাবাসন অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাজা শেষ করা কোনো অভিবাসী যেন অবৈধভাবে দেশে অবস্থান না করেন—এ লক্ষ্যেই এই উদ্যোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধে জাবাতান ইমিগ্রেসেন মালয়েশিয়া ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup