Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ১০০ কচ্ছপসহ বাংলাদেশি আটক

Bangladeshi arrested with 100 turtles in MalaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার পেনাংয়ে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির বন্যপ্রাণী ও জাতীয় বন বিভাগ। অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির মিঠা পানির কচ্ছপসহ মোট ১০০টি কচ্ছপ উদ্ধার করা হয়, যেগুলো রাখার জন্য কোনো ধরনের সরকারি অনুমোদন বা নিবন্ধন ছিল না।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে পেনাংয়ের একটি গ্রামীণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী ও জাতীয় বন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জায়দি মোহাম্মদ জিন জানান, অভিযানের আগে প্রায় দুই সপ্তাহ ধরে গোপন নজরদারি চালানো হয় এবং পুরো কার্যক্রমে পুলিশ সহায়তা করে।

অভিযানে উদ্ধার করা কচ্ছপগুলো বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারে রাখা ছিল। এর মধ্যে মালায়ান বক্স টার্টল, ব্ল্যাক মার্শ টার্টল, চাইনিজ স্ট্রাইপড নেকড টার্টল, রেড ইয়ারড স্লাইডার এবং ছয়টি এশিয়ান মিঠা পানির কচ্ছপ রয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজ বাসাতেই অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পার্শ্ববর্তী নদী ও ব্যক্তিগত উৎস থেকে কচ্ছপ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অন্তত দুই বছরের বেশি সময় ধরে তিনি এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এসব কচ্ছপ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহারের জন্য ২০ থেকে ২০০ রিঙ্গিত দরে বিক্রি করা dpi।

বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১০-এর আওতায় গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। তার আগে পেরাক রাজ্যের সাংকাইয়ে অবস্থিত জাতীয় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate