সর্বশেষ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৫ বাংলাদেশিসহ ২৫ জন আটক

25 people, including 5 Bangladeshis, arrested in immigration raid in Malaysia

মালয়েশিয়ার পেনাং রাজ্যে অভিবাসন বিভাগ (JIM) পরিচালিত বিশেষ অভিযানে ২৫ জন অননুমোদিত বিদেশিকে (PATI) আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গেছে। অভিযানে পেনাং ইমিগ্রেশনের আইন প্রয়োগ শাখা অংশ নেয়।

দিনব্যাপী পরিচালিত এ অভিযান একই সময়ে দুটি পৃথক এলাকায় চালানো হয়। ইমিগ্রেশন কর্মকর্তারা বাণিজ্যিক স্থাপনা, কারখানা, নির্মাণস্থল ও আবাসিক এলাকা ঘিরে তল্লাশি চালান। বৈধ নথিপত্র যাচাই-বাছাই শেষে সন্দেহভাজন বিদেশিদের আটক করা হয়।

দপ্তর জানায়, আটক ব্যক্তিরা অভিবাসন আইন লঙ্ঘন, ভিসার শর্ত ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং পরিচয়পত্রের অপব্যবহারের মতো অপরাধে জড়িত ছিলেন। অনেকের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পেনাং অভিবাসন বিভাগ জানায়, দেশটিতে অবৈধ বিদেশি শ্রমিক হ্রাস ও শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ সব বিদেশিকে বৈধ নথিপত্র নিয়ে দেশটিতে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup