Long Popup (2)
সর্বশেষ

ওভার টাইম করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

Two bangladeshis die in road accident in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই যুবক। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ চলছে বলে জানা গেছে।

নিহতরা হলেন—গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে শামিম রেজা (২৩)। দুজনই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার একটি পাম তেলের বাগানে কাজ করতেন।

তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, সরকারি ছুটির দিন হওয়ায় রোববার তারা ওভারটাইম কাজে যোগ দেন। কাজ শেষে পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কোয়ানের পাহাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় অন্য তিনজন লাফিয়ে প্রাণ বাঁচালেও তুহিন ও শামীম পাহাড় থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্যরা জানান, দুই থেকে আড়াই বছর আগে তুহিন কাজের সন্ধানে মালয়েশিয়া যান। দুর্ঘটনার খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে আনতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate