সর্বশেষ

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

R2clpi14zjvwje0ydlujcyqmiv6wtf04wbypwwaqWeb Popup (3)

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় বিয়ের দাবিতে এক যুবকের পানির ট্যাঙ্কে উঠে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার পুরুলিয়া শহরের দুলমি এলাকায় ২২ বছর বয়সী আব্বাস আনসারী নামের ওই যুবক আত্মহত্যার হুমকি দিয়ে উঁচুতে উঠে বসলে এলাকায় হুলস্থূল পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।

আব্বাস আনসারী পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই তিনি বিয়ের জন্য জেদ ধরছিলেন। বাবা হাবিব আনসারী জানান, ছেলের বিয়ের দাবিতে তারা রাজি থাকলেও রোববার সকালে হঠাৎ করেই সে এমন কাণ্ড ঘটিয়ে বসবে তা তাদের ধারণার বাইরে ছিল।

Kolkata 20260413

উদ্ধার অভিযানের সময় নিচে কয়েকশ উৎসুক মানুষ ভিড় জমান। পুলিশ ও দমকলকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যরাও নিচ থেকে তাকে নামার জন্য অনবরত অনুরোধ করতে থাকেন। শেষ পর্যন্ত বিয়ের বিষয়ে পাকাপোক্ত আশ্বাস পাওয়ার পর ওই যুবক নিচে নামতে রাজি হন। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদ আছেন বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup