Long Popup (2)
সর্বশেষ

প্রেমের ফাঁদে ফেলে ১৮০ কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর

0326 69df473fed260ProbashircityWebPopupUpdate

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে অন্তত ১৮০ কিশোরীকে যৌন নিপীড়ন এবং ৩৫০টির বেশি আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এক সংসদ সদস্যের (এমপি) অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ওই তরুণকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে আজ বুধবার এই ভয়াবহ অপরাধের তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই তরুণের নাম মোহাম্মদ আয়াজ ওরফে তানভীর। তাঁর বাড়ি অমরাবতীর পরতওয়াড়া শহরে। অভিযোগ রয়েছে, এই তরুণ নাবালিকা মেয়েদের ‘প্রেমের ফাঁদে’ ফেলে মুম্বাই ও পুনেতে নিয়ে যেতেন। এরপর সেখানে তাঁদের অশ্লীল ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিওর ভয় দেখিয়ে কিশোরীদের ব্ল্যাকমেল করা হতো এবং একপর্যায়ে তাঁদের দেহব্যবসায়ে বাধ্য করা হতো। এমনকি ভয়ভীতি দেখানোর অংশ হিসেবে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতীয় রাজ্যসভার সদস্য অনিল বোন্ডে অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাট গ্রুপের মাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে এই নাবালিকাদের লক্ষ্যবস্তু বানানো হতো। এ ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা না হলে আজ বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন এই আইনপ্রণেতা। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও। তাঁরা থানায় গিয়ে পুলিশকে স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো একক ব্যক্তির এমন জঘন্য অপরাধের দায়ভার পুরো সম্প্রদায়ের নয় এবং এর কারণে যেন সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ন না হয়।

ব্যাপক ক্ষোভ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত আয়াজকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতে হাজির করে। প্রাথমিক শুনানি শেষে আদালত তাঁকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করেছে, যেখানে বহু আপত্তিকর ভিডিওর সন্ধান পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযুক্ত তরুণ এসব ভিডিও তাঁর বন্ধুদের বা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে শেয়ার করেছেন কি না, তা এখন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলো শনাক্ত ও অপসারণের জন্য সাইবার সেলেরও সহায়তা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate