সর্বশেষ

ফেসবুকে ভিডিও বানাতে গিয়ে ফাঁসিতে ঝুলল তরুণী, অতঃপর…

Mahana ka fail fata 6789b8404dec246ae4872271cc2410fbWeb Popup (3)

সামাজিক যোগাযোগমাধ্যমে রিল (স্বল্পদৈর্ঘ্য) ভিডিও বানাতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলে দুর্ঘটনাবশত প্রাণ হারিয়েছেন মোহিনী (২৭) নামে এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

জানা গেছে, বাড়ির ভেতরে একটি রিল-ভিডিওর শুটিং করার সময় মোহিনী ফাঁসিতে ঝোলার একটি দৃশ্য তুলে ধরে অভিনয় করছিলেন। দৃশ্যটিকে বাস্তবসম্মত দেখাতে মোহিনী নিজের গলায় দড়ির ফাঁস লাগিয়ে একটি টুলের ওপর দাঁড়ান এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক রূপ নেয়।

এনডিটিভি জানায়, তার পা পিছলে গিয়েছিল নাকি ভারসাম্য হারিয়েছিলেন- তা স্পষ্ট নয়। তবে অভিনয়ের সেই দৃশ্যই বাস্তব দুর্ঘটনায় পরিণত হয়। দড়ির ফাঁস শক্ত হয়ে গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মোহিনীর চার বছর বয়সী মেয়ে ঘরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি দড়ি থেকে নামিয়ে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং রিল বানানোর সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup