সর্বশেষ

আওয়ামী সরকারকে ঘুষ পৌঁছে দেওয়ার জন্যও ঘুষ দিতে হয়েছে

আওয়ামী সরকারকে ঘুষ পৌঁছে দেওয়ার জন্যও ঘুষ দিতে হয়েছেProbashir city Popup 19 03

আওয়ামী লীগের শাসনামলে শিল্প কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার জন্য রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, ‘শিল্প কারখানায় বিনিয়োগের পর গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হয়েছে। এই পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিং বাবদ আমি ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি। আর এই ঘুষ পৌঁছে দেওয়ার জন্যও আমাকে ঘুষ দিতে হয়েছে।’

শনিবার রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

শেখ বশির উদ্দিন বলেন, ‘গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর (নসরুল হামিদ) বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি। তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে।’

‘কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেইন দেখার ইচ্ছা হচ্ছে আমার। মানুষ কীভাবে এত ক্রিমিনাল হতে পারে’, যোগ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি জ্বালানি উপদেষ্টাকে এক মিটিংয়ে বলতে শুনেছি যে জ্বালানি খাত দুর্নীতির অন্যতম স্তম্ভ। সেখান থেকে আমাদের বের হতে হবে।’

অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যবসায়ীদের কোনো চাঁদা কিংবা ঘুষ দিতে হবে না উল্লেখ করে তিনি বলেন, সৎ উদ্যোক্তাদের এই সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03