সর্বশেষ

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

Polish 20240912 113948749 20240912120254Probashir city Popup 19 03

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে পালাতে যাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদের আটক করে।

এ সময় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হান্নান ও নাইম নামে আরো দুই যুবককে আটক করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03