সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

1790489115 be026b6091e4515718126c728d8ec041Web Popup (3)

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নতুন ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে। এখন থেকে প্রবাসীরা নিজেদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে এই সেলের কাছে জানাতে পারবেন।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেল প্রবাসীদের ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া প্রবাসীদের পাঠানো এসব অভিযোগ ও আবেদনের অগ্রগতি দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

মন্ত্রণালয়ের জারি করা নতুন অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীরা এখন থেকে তাঁদের যেকোনো অভিযোগ সরাসরি minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com—এই দুটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। এই ঠিকানায় আসা অভিযোগগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য নতুন গঠিত এই সেল তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের এই উদ্যোগের ফলে প্রবাসজীবনের নানা সংকটে প্রবাসীরা এখন সহজেই আইনি ও প্রশাসনিক প্রতিকার পাবেন বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup