সর্বশেষ

দুই সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

Web Image Copy 20260831Web Popup (3)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই শিশুসন্তানকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে এক প্রবাসীর স্ত্রীর পালানোর অভিযোগ উঠেছে। যাওয়ার সময় ওই গৃহবধূ নগদ অর্থ ও বিপুল স্বর্ণালংকার লুটে নিয়েছেন। গত বুধবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, আব্দুল্লাহপুর গ্রামের দুবাই প্রবাসী জাফর মিয়ার সঙ্গে প্রায় এক যুগ আগে হামিদা আক্তারের (৩০) বিয়ে হয়। অভিযোগ অনুযায়ী, স্বামীর দীর্ঘ অনুপস্থিতির সুযোগে একই এলাকার যুবক দিপু চৌধুরীর (২২) সঙ্গে পরকীয়ায় জড়ান হামিদা। পালানোর সময় তিনি জমি বন্ধক রাখার নগদ দুই লাখ টাকা এবং প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যান। স্থানীয়রা বাধা দিলে তিনি উল্টো তাদের হুমকি দিয়ে চলে যান।

অবুঝ দুই শিশুসন্তানকে রেখে মায়ের এমন কাণ্ডে হতবাক স্থানীয় বাসিন্দারা। প্রবাসীর কষ্টার্জিত সম্পদ আত্মসাৎ এবং শিশুদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup