Long Popup (2)
সর্বশেষ

আগুনে পুড়ল প্রবাসীর ঘরের ৫০ লাখ টাকা

;lkjhgCity

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি ঘরে রাখা প্রায় ৫০ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে তিন ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি আগুন নেভাতে গিয়ে হেলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ও নদীর পানি ব্যবহার করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ঘরের মালিক হলেন মুক্তার মিয়া, জিল্লুর রহমান ও হেলু মিয়া। নিজেদের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন চোখের সামনে পুড়ে যেতে দেখে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত মুক্তার মিয়া জানান, তাঁর প্রবাসী ছেলের পাঠানো টাকা জমিয়ে নতুন পাকা ভবন নির্মাণের জন্য ঘরে ৩০ লাখ টাকা রেখেছিলেন তিনি। আগুন লাগার পর মাত্র দুই লাখ টাকা উদ্ধার করতে পারলেও বাকি ২৮ লাখ টাকাই পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে, ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে এনজিও ও ব্যাংক থেকে ২২ লাখ টাকা ঋণ তুলে ঘরে রেখেছিলেন আরেক ভুক্তভোগী জিল্লুর রহমান। তিনি মাত্র দেড় লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হলেও বাকি সাড়ে ২০ লাখ টাকা নিমিষেই আগুনে ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আহত হেলু মিয়া জানান, আগুন নেভাতে গিয়ে তাঁর হাত পুড়ে গেছে এবং গ্রামবাসীর সহায়তায় শেষ পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি পরিবারের অন্তত ৫০ লাখ টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। চোখের সামনে এত বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আকস্মিক এই দুর্ঘটনায় একেবারে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোতে এখন চরম হতাশা ও শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate