Long Popup (2)
সর্বশেষ

ফেনী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় দুই বাংলাদেশি নারী আটক

6c65da7094845f80cacfba81d46be961 6a80194a8d04bCity

ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী (দাশ বাড়ি) এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষ্মী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কামাল্লা সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় ওই দুই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টার কথা জানা যায়। তবে ঠিক কী উদ্দেশ্যে তাঁরা ভারতে যাচ্ছিলেন বা তাঁদের সঙ্গে কোনো পাচারকারী চক্র জড়িত কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিজিবির হাতে ওই দুই নারীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। শুধু নাম জেনে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি থানার দায়িত্বরত কর্মকর্তাকে (ডিউটি অফিসার) আটকদের কেবল নাম দেওয়ার নির্দেশ দিয়ে এড়িয়ে যান। ওসির এমন আচরণে ঘটনাটির বিস্তারিত পেক্ষাপট নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate