Long Popup (2)
সর্বশেষ

স্বপ্নে হজ দেখে পায়ে হেঁটে মক্কার পথে ভূমিহীন দিনমজুর দুলাল

78a9604655496b88a047daeec22516f1 6a71f2e1b2de3ProbashircityWebPopupUpdate

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে মক্কার পথে দীর্ঘ যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার এক ভূমিহীন দিনমজুর। আর্থিক সামর্থ্য না থাকায় বিমানে নয়, কেবল পাসপোর্ট হাতে নিয়েই মঙ্গলবার সকালে নিজ গ্রাম থেকে সৌদি আরবের উদ্দেশে এই পদযাত্রা শুরু করেন তিনি। ৪৪ বছর বয়সী এই অদম্য ধর্মপ্রাণ মানুষের নাম দুলাল হোসেন। স্বপ্নে আল্লাহর ঘর জিয়ারতের দৃশ্য দেখার পরই তিনি এই কঠিন যাত্রার মানসিক প্রস্তুতি নেন এবং এলাকাবাসী ও স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হন।

4

সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন দুলাল হোসেন। সামান্য দিনমজুরের আয়ে সংসার চালানো দুলাল মাস দুয়েক আগে স্বপ্নে হজ করার দৃশ্য দেখেন। এরপর থেকেই তিনি পায়ে হেঁটে মক্কায় যাওয়ার দৃঢ় নিয়ত করেন। বিভিন্ন জায়গায় কাজ করে জমানো টাকায় পাসপোর্ট তৈরি করে একটি ব্যাগে সামান্য কিছু কাপড়, জায়নামাজ ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে তিনি বেরিয়ে পড়েন। তাঁর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক হয়ে সৌদি আরবে পৌঁছাতে প্রায় সাত মাস সময় লাগতে পারে। হজ পালন শেষে একইভাবে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

তবে ভিসা ছাড়া কেবল পাসপোর্ট দিয়ে এভাবে একাধিক দেশের সীমান্ত অতিক্রম করা যে আইনিভাবে অসম্ভব, সেটি স্মরণ করিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। প্রবল আবেগ থেকে তিনি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেও ভিসা ছাড়া অন্য দেশে প্রবেশ করা সম্ভব নয়। তবে এই দিনমজুরের স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁকে সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর কোনো সুযোগ আছে কি না, তা যাচাই করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate