সর্বশেষ

দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই প্রবাসীর বাড়িতে লুটপাট!

CKWeb Popup (3)

দেশে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এক প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় প্রবাসী ফিরোজ হাছান, তাঁর স্ত্রী সুহেনা বেগম এবং তাঁদের ছোট মেয়ে সূচনা আক্তার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বুধবার বিকেলেই দেশে ফেরেন ফিরোজ। রাতে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন একই গ্রামের সজিব নামের এক যুবক এসে জানায়, স্থানীয় ইউনুস মিয়া তাঁর সঙ্গে কথা বলতে চান। ফিরোজের স্ত্রী সুহেনা বেগম এত রাতে দেখা করতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। এর কিছুক্ষণ পরই ইউনুসের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।

Screenshot 11 Jun 26 6 20 17 PM

হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ফিরোজ হাছানকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। বাধা দিতে গেলে স্ত্রী সুহেনা ও মেয়ে সূচনাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় তারা মালয়েশিয়া থেকে আনা প্রবাসীর লাগেজ, মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup