সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

R 1ProbashircityWebPopupUpdate

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাবার বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমদন গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোসা. তোহামিনা (৩৫)। তিনি ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে এবং মুন্সিগঞ্জের বিক্রমপুরের এক সৌদি প্রবাসীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তোহামিনা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানেই প্রবাস জীবনে মুন্সিগঞ্জের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দেশে ফিরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত প্রায় এক বছর ধরে তোহামিনা প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে বাবার বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঘটনার দিন সকালে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে তোহামিনা ঘরে একাই ছিলেন। দীর্ঘক্ষণ ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর চাচা পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের সামনের বারান্দার আড়ার সঙ্গে তোহামিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে দশমিনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate