Long Popup (2)
সর্বশেষ

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত প্রবাসী স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

Woman arrested for cutting off expatriate's private parts in ItalyProbashircityWebPopupUpdate

মাদারীপুরে পারিবারিক বিরোধের জেরে ইতালিপ্রবাসী এক ব্যক্তির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে সদর মডেল থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে একই গ্রামের নাঈম মাতুব্বর ওরফে হাবিবের সঙ্গে শিউলি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল। প্রায় চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে আসেন এবং সম্প্রতি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। এতে দাম্পত্য বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ফের বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। একপর্যায়ে নাঈম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসকরা জানান, আঘাতে গুরুতর ক্ষতি হলেও তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate