সর্বশেষ

সৌদিতে লাভ ম্যারেজ, ভারতে সংসার! গ্রেফতার বাংলাদেশি

693d49013f433 bangladeshi 1307402 16x9Web Popup (3)

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নাগরিক রিনা বেগম ও তাঁর স্বামী রশিদ আলিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাই বাই বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি ভারতীয় পুলিশের নজরে আসে। প্রাথমিক তদন্তে তাদের ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না পাওয়া গেলে দম্পতিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রিনা বেগম বৈধ বাংলাদেশি পাসপোর্টধারী। সৌদি আরবে একই হাসপাতালে চাকরি করার সময় রিনা ও রশিদের পরিচয় হয় এবং ছয় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সৌদিতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চলতি বছরের মার্চে দম্পতি বাংলাদেশে ফেরার পর ৯ অক্টোবর তারা নেপাল হয়ে অবৈধভাবে ভারতের সীমান্ত অতিক্রম করে আমরোহার মান্ডি ধনৌরা এলাকায় বসবাস শুরু করেন। ধনৌরা সার্কেলের সার্কেল অফিসার অঞ্জলি কাটারিয়া জানিয়েছেন, বৈধ ভিসা ও কাগজপত্র ছাড়াই ভারত প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা আরও জানান, রিনার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে তাদের ভারত প্রবেশের অস্বাভাবিক রুটের ইঙ্গিত পাওয়া যায়, যা তদন্তকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কে বা কারা দম্পতিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করেছে, তা জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

গ্রেফতারের পর দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঘটনাটি সীমান্ত নিরাপত্তা, অননুমোদিত অনুপ্রবেশ এবং সোশ্যাল মিডিয়ার দায়বদ্ধতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup