সর্বশেষ

স্ত্রীকে প্রেমিক সহ ধরতে প্রবাসী স্বামীর অবিশ্বাস্য কৌশল

IsmajhtfWeb Popup (3)

চাঁদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও প্রতারণার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বড় স্টেশন এলাকায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন ওই প্রবাসী স্বামী। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র আলোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর আচরণে সন্দেহ করছিলেন প্রবাসী স্বামী। সন্দেহের সত্যতা যাচাই করতে তিনি অভিনব কৌশল গ্রহণ করেন—পরিবারের সবাইকে জানান যে তিনি সৌদি আরবে ফিরে যাচ্ছেন, কিন্তু গোপনে দেশে থেকে স্ত্রীর গতিবিধি নজরদারি করতে থাকেন।

এরপর শুক্রবার দুপুরে তার স্ত্রী প্রেমিকের সঙ্গে দেখা করতে বড় স্টেশন এলাকায় আসেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী স্বামী তাদের পিছু নেন এবং হাতেনাতে ধরে ফেলেন। এসময় উপস্থিত জনতার মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে প্রবাসী জানান, তার স্ত্রী শুধু পরকীয়ায় লিপ্ত ছিলেন না, প্রতারণার মাধ্যমে তার কয়েক লাখ টাকাও আত্মসাৎ করেছেন। তিনি আরও বলেন, পূর্বে বিষয়টি স্ত্রীর পরিবারের কাছে জানালেও তারা মেয়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু সাম্প্রতিক ঘটনাটি সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানান আলোচনা শুরু হয়েছে। অনেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup