সর্বশেষ

সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Home affairs advisorProbashircityWebPopupUpdate

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবেই নয়, বরং প্রবাসী কর্মীদের দ্বিতীয় আবাসস্থল হিসেবেও দেশটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সৌদি আরবে কর্মরত ৩২ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক শুধু দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করছেন না, বরং বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবেও ভূমিকা রাখছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশস্থ সৌদি দূতাবাস।

উপদেষ্টা বলেন, আরব বিশ্ব ও বাংলার জনগণের সম্পর্ক শতাব্দী প্রাচীন। বাণিজ্য, সংস্কৃতি এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে গড়ে ওঠা সেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আজকের আধুনিক কূটনৈতিক বন্ধনের ভিত্তি স্থাপন করেছে। দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে তিনি এ সম্পর্ককে আরও গৌরবময় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরব ভিশন ২০৩০ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ শুধু সৌদি জনগণকেই অনুপ্রাণিত করছে না, বরং গোটা অঞ্চলের অগ্রগতি ও উদ্ভাবনের দিশারি হিসেবে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি আধুনিকায়ন ও বৈচিত্র্য আনতে সৌদি আরবের সহযোগিতা প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পপতিসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate