সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক যাত্রী

Passenger detained with large quantity of yaba at dhaka airportWeb Popup (3)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা বহনকালে মো. রাজু মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের তথ্য অনুযায়ী, রাজু মোল্লা বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (BS-142) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পাকস্থলীতে ইয়াবা বহন করছেন।

পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর উপস্থিতি ধরা পড়ে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় এসব পোটলা বের করা হয়। কসটেপে মোড়ানো ওই ২০টি পোটলার ভেতর থেকে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। বিমানবন্দরকে ব্যবহার করে মাদক চোরাচালানের চেষ্টা নিয়ন্ত্রণে রাখতে আর্মড পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) অনিতা রানী সূত্রধর বলেন, “বিমানবন্দর ঘিরে যেকোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে আমরা সর্বদা তৎপর আছি। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম যেন পরিচালিত না হয় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup