সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, শাশুড়ি-ননদ-দেবর পলাতক

Barisal kotwali model police stationWeb Popup (3)

বরিশালের মুলাদীতে প্রবাসীর স্ত্রী আখিনূরের অস্বাভাবিক মৃত্যুতে শোক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আখিনূর উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের আলমগীর ব্যাপারীর মেয়ে এবং ডাক্তার বাজার এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহাগ দেওয়ানের স্ত্রী। তার বাবা আলমগীর ব্যাপারী অভিযোগ করেছেন, আখিনূরের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। তিনি সন্দেহ করছেন, শাশুড়ি নিলুফা বেগম, ননদ নাছিমা বেগম ও দুই দেবর সোহেল ও সোলায়মান দেওয়ান নির্যাতনের ফলে তার মেয়ের মৃত্যু হয়েছে।

আলমগীর আরও দাবি করেছেন, আখিনূরের মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তার মুখ থেকে গ্যাস ট্যাবলেট বের করেছেন। এ ঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে, নিহতের ননদ নাছিমা বেগম বিষয়টি অস্বীকার করে জানান, আখিনূর আগে থেকেই অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে বমি করছিলেন। তিনি ধারণা করছেন, তার মৃত্যু সম্ভবত গ্যাস ট্যাবলেট খাওয়ার কারণে হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup