সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা আটক

Jamaat leader arrested for having an objectionable relationship with expatriate's wifeProbashircityWebPopupUpdate

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনকে স্থানীয়রা হাতে-নাতে ধরার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন তাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হলেও ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়। তবে কয়েকদিন পর বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে পরিবারের এক সদস্য বলেন, সেদিন রাত সাড়ে ১০টার দিকে বিল্লাল হোসেন ঘরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। তবে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও ঘটনাটি গোপন রাখা সম্ভব হয়নি।

অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন দাবি করেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিষয়টি তার জানা নেই; তবে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate