সর্বশেষ

এবার ভিসা পেতে বাংলাদেশিদের যেতে হবে দিল্লি!

Now bangladeshis will have to go to delhi to get a visa!Web Popup (3)

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস আর বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে হলে ভারতের দিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল-এর ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদনকারীরা অনলাইনে একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করে সশরীরে নয়া দিল্লির ভিএফএস অফিসে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

এই ব্যবস্থা আপাতত এক মাসের জন্য কার্যকর করা হয়েছে। সুইডেন দূতাবাস জানিয়েছে, তারা দ্রুত ঢাকার ভিএফএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের ব্যবস্থা করার চেষ্টা করছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগের মতো সরাসরি ঢাকায় ভিসা গ্রহণের সুযোগ এখন আর থাকবে না। বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময় বুকিং করে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

ভিসার নতুন নিয়মের কারণে প্রবাসী ও দেশি নাগরিকদের সুবিধার জন্য বিস্তারিত তথ্য ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং তারা নির্দেশনা মেনে আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup