সর্বশেষ

প্রেমিকের সঙ্গে ভাড়া বাড়িতে প্রবাসীর স্ত্রীর বসবাস, অতঃপর আত্মহত্যা

Dad bodayProbashir city Popup 19 03

মানিকগঞ্জের সিঙ্গাইরে পরকীয়া প্রেমিকের সঙ্গে অভিমান করে পারভীন আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গ্যারাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পারভীন আক্তার উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসী বাবর আলীর স্ত্রী। তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে পারভীন একই ইউনিয়নের রফিকনগর গ্রামের নুরু কসাইয়ের (৩৫) সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

সম্প্রতি তারা স্বামী–স্ত্রী পরিচয়ে গ্যারাদিয়া এলাকার নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পারভীন আক্তার ও নুরু কসাইয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। এ ঘটনার পর সোমবার ভোরে বারান্দার গ্রিলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পারভীন। প্রেমিক নুরু কসাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

সিঙ্গাইর থানার ওসি তৌফিক আজম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা হিসেবে বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03