সর্বশেষ

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

Italian prime minister coming to dhaka, issues likely to be discussedProbashir city Popup 19 03

দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি হবে অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি ৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সফর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

সফরকালে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের পরিস্থিতি এবং বৈধ অভিবাসন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতির সুযোগ রয়েছে।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরে এসে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারকে সই করেন। ওই সফরেই প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা হয় এবং ইতালি থেকে আনুষ্ঠানিক সম্মতি জানানো হয়।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে রোমানো প্রোদি প্রথম ইতালির প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেন। জর্জিয়া মেলোনি হতে যাচ্ছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকা সফরে আসছেন। অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) একটি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03