সর্বশেষ

দলিল ঘষামাজা করে প্রবাসী ভাইকে প্রতারণার চেষ্টা

Attempt to defraud expatriate brother by forging documentsWeb Popup (3)

ঝিনাইদহে জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে দুই ভাইয়ের মধ্যে। অভিযোগে বলা হয়েছে, বড় ভাই আহমেদ সাদাত কামাল অস্ট্রেলিয়া প্রবাসী। তাঁর দাবি, তাঁদের বাবা আহমেদ মাসুদ কামাল জীবদ্দশায় দুই ভাইয়ের নামে ৮৫ শতক জমি ও একটি বিপণিবিতান রেজিস্ট্রি করে যান। কিন্তু মৃত্যুর পর ছোট ভাই আহমেদ ওয়াসিফ কামাল কৌশলে ওই জমি থেকে বড় ভাইকে বঞ্চিত করার চেষ্টা করছেন।

সাদাত কামালের অভিযোগ, ছোট ভাই ওয়াসিফ একজন দলিল লেখক ও নকলনবিশের সহায়তায় মহাফেজখানায় সংরক্ষিত মূল দলিল ঘষামাজা করে তাঁর নাম মুছে দিয়ে বোন দিশা কামালের নাম বসিয়েছেন। বিষয়টি জানতে পেরে তিনি ঝিনাইদহ সদর মহাফেজখানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাবরেজিস্ট্রার মোস্তাক হোসেন দলিল লেখক মো. আল মামুন এবং নকলনবিশ মো. বাবুল আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ বিষয়ে সাদাত কামাল বলেন, তাঁদের বাবা ২০১৫ সালে বিপণিবিতানসহ ওই জমিটি দুই ভাইয়ের নামে কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন এবং বিষয়টি সরাসরি জানিয়ে গিয়েছিলেন। কিন্তু জমির বণ্টন নিয়ে আলোচনা করতে গেলে ছোট ভাই দাবি করেন, সম্পত্তি তাঁর ও বোন দিশার নামে। এতে সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখেন সাদাত এবং দলিল জালিয়াতির প্রমাণ পান।

অন্যদিকে, দিশা কামাল জানান, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না এবং বড় ভাই অভিযোগ করার পর ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। এ বিষয়ে আহমেদ ওয়াসিফ কামাল সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি আপাতত কিছু বলতে চান না।

মহাফেজখানার কর্মকর্তা মোস্তাক হোসেন জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে দলিল ঘষামাজার সত্যতা মেলে। তাই সংশ্লিষ্ট দুইজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup