সর্বশেষ

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

Expatriate kidnapped, ransom demanded, 3 arrestedWeb Popup (3)

যশোরের শার্শা উপজেলায় এক ইতালি-ফেরত প্রবাসী যুবককে অপহরণ করে শারীরিক নির্যাতন এবং মুক্তিপণের দাবি করেছে একদল স্থানীয় দুর্বৃত্ত। পুলিশ জানিয়েছে, অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ইতোমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী রাকিবুল ইসলাম সাত বছর ইতালিতে থাকার পর সম্প্রতি দেশে ফিরে গোগা বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার রাত ১০টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বাজারে গেলে গোগা কোনাকালী গ্রামের মহিব, মারুফ ও সুমনসহ কয়েকজন তাকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

অপহরণকারীরা রাকিবুলের কাছ থেকে ৫০০ ইউরো ও ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা চালায়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি মেনে নেওয়া হলে পরে রাকিবুলকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি শার্শা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

তবে রাকিবুল দাবি করেন, স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল হামিদ সরদার তাকে মামলা প্রত্যাহারে বাধ্য করেন। অভিযোগ তুলে না নিলে বিদেশ যাওয়ার পথে বাঁধা ও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এতে বাধ্য হয়ে তিনি ও তার মা মামলা তুলে নেন।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup