Long Popup (2)
সর্বশেষ

সৌদি ফেরত প্রবাসীকে কুপিয়ে হত্যা

Returning expatriate from saudi arabia hacked to deathProbashircityWebPopupUpdate

চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪৫) নামে এক সৌদি ফেরত প্রবাসীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ আনি গোপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মগধরা ইউনিয়নের মোজাফফর তহসিলদার বাড়ির আনসারুল হকের ছেলে।

শিপনের চাচাতো ভাই মো. মিন্টু জানান, সৌদি আরব থেকে দেশে ফেরার কিছুদিন পর শিপন মোটরসাইকেলে স্থানীয় শিবেরহাটে যান। ফেরার পথে পাঁচ আনি সড়কে অতর্কিতে হামলার শিকার হন তিনি। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু তার আগেই তিনি প্রাণ হারান।

স্থানীয় সূত্র এবং পুলিশের একটি প্রাথমিক তদন্ত মতে, শিপন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তবে তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল আলম সমীরের ব্যক্তিগত মোটরসাইকেলচালক হিসেবে কাজ করতেন। রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপু চক্রবর্তী বলেন, শিপনের মরদেহ হাসপাতালে আনার সময় তিনি মৃত ছিলেন। তাঁর ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এবং বাম হাতও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া মুখ ও মাথায় গুরুতর আঘাত ছিল।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate