সর্বশেষ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯

9 new cases of coronavirus reported in the country in 24 hoursWeb Popup (3)

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে মোট ৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

মঙ্গলবার (৩ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জনে।

সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনাভাইরাস থেকে আরও দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন।

সুখবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, যাতে সংক্রমণ আরও না বাড়ে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup