সর্বশেষ

প্রবাসে চাকরি ছেড়ে তরুণী চলে এলেন হিরো আলমের কাছে

A young woman left her job abroad and came to hero alam.Web Popup (3)

আশরাফুল হোসেন, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশংসা কিংবা সমালোচনা, সবকিছু পাশ কাটিয়ে তিনি নিজের মতো করে এগিয়ে চলেছেন। এবার তাকে ঘিরেই ঘটল নতুন ঘটনা—চীনের স্থায়ী চাকরি ছেড়ে দেশে ফিরেছেন কিশোরগঞ্জের তরুণী সাইকা সুবহা তান্নু। ফিরেই শুরু করেছেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ।

২০১৯ সালে তান্নু পাড়ি জমান চীনের হাংঝু শহরে, যেখানে তার মা একটি প্রতিষ্ঠানে কর্মরত। পরে তিনিও স্থানীয় একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি নেন। যদিও পেশাগত ব্যস্ততার মাঝেও তার মনে জায়গা করে নিয়েছিল মিডিয়ায় কাজ করার আকাঙ্ক্ষা।

চাকরির পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের তৈরি ছোট ছোট ভিডিও শেয়ার করতেন তান্নু। এতে বেশ সাড়া পেতেন, যা তাকে উৎসাহ দিত। দেশীয় কনটেন্ট ক্রিয়েটরদের কাজ নিয়মিত অনুসরণ করতেন তিনি। এই সূত্রেই হিরো আলমের সঙ্গে যোগাযোগ হয় তার, এবং নিজের ইচ্ছের কথা জানালে ইতিবাচক সাড়া পান।

হিরো আলমের আহ্বানে দেশ ফিরে তান্নু এখন সরাসরি শোবিজে পা রেখেছেন। তারা দুজন মিলে একটি চায়নিজ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন, যা শিগগিরই প্রকাশ পাবে বলে জানান হিরো আলম। অন্যদিকে, তান্নু জানিয়েছেন—দেশে ভালো কিছু করতে পারলে থাকবেন, না হলে ফিরে যাবেন চীনে। তবে আপাতত নিজের স্বপ্ন বাস্তবায়নে তিনি আশাবাদী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup