Long Popup (2)
সর্বশেষ

হঠাৎ ধানক্ষেতে নামল হেলিকপ্টার, অতঃপর…

Suddenly, a helicopter landed in a rice field, and then...ProbashircityWebPopupUpdate

ঢাকার ধামরাইয়ে টানা বৃষ্টির মধ্যে একটি হেলিকপ্টার হঠাৎ জরুরি অবতরণ করে একটি ধানক্ষেতে। শনিবার (৩১ মে) বিকেলে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের সীমান্তবর্তী ছেনাইল চকে এই ঘটনা ঘটে। আকস্মিক অবতরণের পর সেটি প্রায় দুই ঘণ্টা কাদা-পানিতে আটকে ছিল।

রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু জানান, ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই একটি হেলিকপ্টার রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি একটি ফাঁকা ধানক্ষেতে নামতে বাধ্য হয়। মাটিতে পানি জমে থাকায় সেটি কাদায় দেবে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারটি নামার সঙ্গে সঙ্গেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ সেটি দেখতে ছুটে আসেন। কেউ কেউ ধারণা করেন, হেলিকপ্টারে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কিছু লোক হেলিকপ্টার থেকে ডিজেলের গন্ধ পাওয়ার কথা বলছেন।

হেলিকপ্টারটি অবতরণের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে উড়ান সক্ষম হয় এবং স্থানটি ত্যাগ করে। তবে হেলিকপ্টারটি কোথা থেকে এসেছিল বা কোথায় যাচ্ছিল—সে বিষয়ে স্থানীয় প্রশাসন বা প্রত্যক্ষদর্শীরা কিছু নিশ্চিত করতে পারেননি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তাঁকে ঘটনাটি কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। ফলে পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate