Long Popup (2)
সর্বশেষ

ভিসা ও বিমানের টিকিট জালিয়াতি চক্রের সদস্য গ্রেপ্তার

Visa and air ticket fraud ring member arrestedProbashircityWebPopupUpdate

ভিসা ও বিমানের টিকিট জালিয়াতির অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত শফিকুল ইসলাম ফুলবাড়িয়ার পাটিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেকনোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, বিদেশে পাঠানোর প্রলোভনে শফিকুল দুই ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন।

ভুক্তভোগীরা হলেন আব্দুল গনি (শুশুতি, ফুলবাড়িয়া) ও নাজমুল হক (পাহাড় অনন্তপুর)। তাদের কাছ থেকে পাসপোর্টসহ মোট ১২ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করেন শফিকুল। কিন্তু বিদেশ যাত্রার জন্য ঢাকায় গিয়ে তারা বুঝতে পারেন, প্রদত্ত ভিসা ও বিমানের টিকিট জাল।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা শফিকুলের কাছে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে উল্টো হুমকির শিকার হন। পরবর্তীতে তারা র‍্যাবের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate