সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

Expatriate's wife dies of electrocutionProbashir city Popup 19 03

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখি মনি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত আঁখি মনির সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আঁখি মনির স্বামী হারুনুর রশিদ সৌদি আরব প্রবাসী। তিনি গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। নতুন বাড়ির বিদ্যুৎ সংযোগ এখনো সম্পূর্ণ না হওয়ায় পুরনো বাড়ি থেকে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। সেই সংযোগের তারটি ঘরের লোহার দরজার পাশ দিয়ে নেয়া হয়। দরজাটি বারবার খোলা-বন্ধ করার ফলে সেখানে লিকেজ হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

আঁখি মনি দরজাটি স্পর্শ করার সময় তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দরজার সঙ্গে আটকে যান। এ সময় তার ভাগনির শিশুপুত্রও আঘাতপ্রাপ্ত হয়। আশপাশের লোকজন দ্রুত ঘরের বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা বিদ্যুৎ সংযোগে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03