সর্বশেষ

প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

Expatriate's house robbed, money and jewelry lootedWeb Popup (3)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ইতালি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোশারফ মোল্লা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলা বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। পরে তারা ঘরের দরজা ভেঙে গৃহে প্রবেশ করে।

ডাকাতরা ঘরে ঢুকেই গৃহকর্তার স্ত্রী রুমা বেগম ও কন্যা ঋতু আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে তারা নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা, প্রায় ১০ থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানায়, ডাকাতির সময় তারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিলেন এবং প্রতিবাদ করার সাহস পাননি। ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup